ঢেঁরস চাষে সফল কৃষক আকবর আলী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ PM

ঢেঁরস চাষে সফল কৃষক আকবর আলী

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৭:০৬:৫১ AM

ঢেঁরস চাষে সফল কৃষক আকবর আলী


খাদ্য তালিকায় ঢেঁড়স একটি জনপ্রিয় সবজি। আর এ বিষমুক্ত সবজি ঢেঁড়স চাষ করে সফলতা দেখিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাছনবাহার গ্রামের কৃষক আকবর আলী (৫৫) স্বল্প সময় ও অল্প খরচে বেশি লাভবান হওয়ায় আরো অনেকেই ঢেঁড়স চাষে উদ্ভুদ্ধ হচ্ছে।

আকবর আলীর পরিবারের সকল খরচ বহন করার একমাত্র উপায় সবজি চাষ। এ বছর আবহাওয়া ভালো থাকায় ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজির সন্তোষজনক ফলন হয়েছে বলে জানান কৃষক আকবর আলী।

সরেজমিনে আকবর আলীর গ্রামের বাড়ির পার্শ্বে গিয়ে দেখা যায়, ১০ শতক জমিতে মেটাল সীড উন্নত জাতেট ঢেঁড়স চাষ করেছেন। ১০ শতক জমিতে ঢেঁড়স চাষ করতে খরচ হয়েছে ৪/৫ হাজার টাকা। একদিন পরপর জমি থেকে ঢেঁড়স উত্তলন করেন ১ মন। ইতি মধ্যে ৪৫ হাজার টাকা বিক্রি করেছেন। এবার বাজারে ঢেঁরসের দর ভালো থাকায় স্থানীয় বাজারে ঢেঁরস ভাল দামে বিক্রি করছেন তিনি।

আকবর আলীর সাথে আলাপ হলে তিনি বলেন, এক সময় আমি সিলেট শহরের একটি চালের দোকানে কর্মচারীর কাজ করতাম। ২০০৮ সালের বাড়িতে এসে কৃষি কাজে মনযোগী হই। শুধু ঢেঁড়স নয়, বেগুন, কাকরোল, ডাটাশাক, লাউ, মুলা, করলা, ফুলকপি,পাতাকপি, পেঁপে, লালশাকসহ বিভিন্ন জাতের সবজি চাষ করে বছরে ৪/৫ লক্ষ টাকা ইনকাম করতে পারি।

তিনি আরও বলেন, ঢেঁরসের বীজ বপনের ৪৫ দিনের ভেতরে ফল ধরে। প্রথম দিকে কেজি প্রতি ঢেঁড়স ১৫০ বিক্রি করা যেতো। বর্তমান বাজারে ঢেঁরস ৫০ টাকা কেজি বিক্রি হয়। 

হাছনবাহার গ্রামের প্রবীন মুরুব্বি কৃষক আব্দুল আলী বলেন,এক সময় কৃষক আকবর আলীর সময় অনেক কষ্ট কেটেছে। বিষমুক্ত সবজি চাষ করে এখন সে দশজনের মতো স্বাবলম্বী। এলাকার শত শত কৃষক তার সবজি চাষ দেখে ব্যাপক সাফল্য লাভ করেছেন।

উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত আলী আজকের সিলেটকে জানান, আকবর আলী বিষমুক্ত সবজি ঢেঁরস চাষ করে সফল হয়েছেন। তার পাশে কৃষি বিভাগ সর্বক্ষণ রয়েছে। সবজিচাষি আকবর আলী চাষ দেখে এলাকার অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। 

দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন আজকের সিলেটকে বলেন, ঢেঁরসে ভালো দাম পাওয়ায় চাষিরা এবার অনেক খুশি। শুনেছি ঢেঁরস চাষ করে কৃষিক্ষেত্রে নতুন একটি উদাহরণ সৃষ্টি করেছে কৃষক আকবর আলী। কৃষক আকবর আলীর সাফল্য অন্য কৃষকদেরও প্রেরণা দিচ্ছে, যা আগামী দিনে কৃষি উন্নয়নের পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর