জৈন্তাপুর উপজেলার ৪-নাম্বার বাংলা বাজারে ফেলুডার চাপায় মো. কামাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামাল জৈন্তাপুর ইউনিয়নের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া পুত্র। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।
সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চার নাম্বার বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে ফেলুডার দিয়ে বালু লোডিং করার সময় তার মৃত্যু হয়। ঘটনার পর হতে ফেলুডার চালক সাদ্দাম(২৮) পলাতক রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








