জকিগঞ্জের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে টমটম চালকের মৃ ত্যু
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ PM

জকিগঞ্জের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে টমটম চালকের মৃ ত্যু

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৬:৪৮:০৪ AM

জকিগঞ্জের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে টমটম চালকের মৃ ত্যু


জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরাইয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিপন বিশ্বাস (২৭) নামে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কেরাইয়া গ্রামের বাবুল বিশ্বাসের পুত্র।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় টমটম গাড়ির চার্জের লাইন খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় মাটিতে লুটিয়ে পড়েন।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতোই সকালে বাড়ির আঙিনায় টমটম চার্জ থেকে খুলতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন শিপন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর