বান্দরবানে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ PM

বান্দরবানে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৯:২৩:২৯ AM

বান্দরবানে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত


বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর