ক্বীন ব্রীজের নিচে দুর্বৃত্তের হামলায় যুবক খুন
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৬ PM

ক্বীন ব্রীজের নিচে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০১:০১:৩০ AM

ক্বীন ব্রীজের নিচে দুর্বৃত্তের হামলায় যুবক খুন


নগরীর ক্বীন ব্রীজের নিচে সার্কিট হাউজ এলাকায় দুর্বৃত্তদের হামলায় ডালিম আহমেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ডালিম (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ক্বীন ব্রীজের নিচে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় দুর্বৃত্তরা ডালিম আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর