বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন ভূমি
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ PM

বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন ভূমি

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:২৪:২৩ PM

বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন ভূমি


মেঘনা মোহনায় বিপুল পলি জমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গড়ে উঠছে বিশাল নতুন ভূমি। ভূতত্ত্ববিদদের মতে, সন্দ্বীপের আশেপাশের এলাকা গত চার দশকেরও বেশি সময় ধরে ভূমি পুনর্গঠনের সক্রিয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নতুন চরের এই ভৌগোলিক পরিবর্তন শুধু প্রকৃতির উপহার নয়, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি করছে।

‘সবুজ চর’ নামে পরিচিত এই এলাকায় ধান, মাছ ও গবাদি পশুর প্রাচুর্য রয়েছে। কয়েক হাজার হেক্টর জমিতে উৎপাদিত ধানের পরিমাণ প্রায় ২০ হাজার টন, যার বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। বর্ষায় খাল-বিল থেকে পাওয়া যায় আড়াই হাজার টন সামুদ্রিক মাছ, আর শুষ্ক মৌসুমে চরজুড়ে ঘুরে বেড়ায় প্রায় ৩ হাজার গবাদি পশু। বর্তমানে প্রায় ৭ হাজার পরিবার এখানে জীবিকার নতুন ভরসা পেয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নতুন ভূমি পুরোপুরি স্থিতিশীল হতে অন্তত ২০ বছর সময় লাগে। আগেভাগে স্থায়ী বসতি গড়ে তুললে নদীভাঙনের ঝুঁকি থেকে যায়। মালিকানা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ এখনো দিয়ারা জরিপ শুরু হয়নি।

সঠিক পরিকল্পনা, বৈজ্ঞানিক দৃষ্টি ও জনবান্ধব নীতিমালা গ্রহণ করা গেলে এই নতুন ভূমি শুধু নদীভাঙা মানুষের পুনর্বাসন নয়, দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর