সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ PM

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৬:০১:৫১ PM

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ


সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হওয়ায় ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার মো. জমির আলী।

শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনে যারা তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

জমির আলী রাগীব-আহাদ-নজরুল পরিষদকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদকে আরও কার্যকর ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, ভোটারদের দেওয়া আস্থা ও দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সংগঠনের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। নবনির্বাচিত সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর