মাত্র ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ PM

মাত্র ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৮:০০:৪৬ AM

মাত্র ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স


চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের চেয়ে এটি ৩৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি বা ৪৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪৬ দশমিক ২০ শতাংশ।

১২ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছরের ব্যবধানে বেড়েছে ৩৪ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর