এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৯৩৭৮ কোটি টাকা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩১ AM

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৯৩৭৮ কোটি টাকা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৯:৫২:৫৫ AM

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৯৩৭৮ কোটি টাকা


চলতি মাসের সাত দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসের এ কয়দিনে রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৩৭৮ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৯৮৪ টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৬৪ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপ্টেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার।

বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ। আর আগস্টে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। টাকায় এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ আয়ের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান বলেন, আগস্ট মাসের পুরো সময়ে ২৪২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।

সে হিসাবে চলতি আগস্টে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে ১৯ কোটি ৮০ লাখ ডলার বা ৮ দশমিক ৯ শতাংশ। এর আগের মাস অর্থাৎ জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা সেই বছরের রেকর্ড পরিমাণ ছিল। পুরো অর্থবছরজুড়ে (২০২৪-২৫) প্রবাসী আয় হয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর