বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ PM

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৬:৪৩:০২ PM

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ


নেপালে বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরেও বিক্ষোভ করতে শুরু করে বিক্ষুব্ধ প্রতিবাদকারী। এ সময় নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

ফয়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পরে মঙ্গলবার সকালে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর