কালনী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪০ AM

কালনী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০১:৩৬:১৬ PM

কালনী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি আলাদা হয়ে গিয়েছে। এই ঘটনায় আপ-লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে।

তালশহর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতি দিয়ে থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পাড় হওয়ার সময় পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় জয়েন্ট খুলে আলাদা হয়ে যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে

মহানগর