দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন’ ও ‘অসহযোগ আন্দোলন’র পক্ষে শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। তবে প্রথম দিনে সিলেট নগরে সিএনজি অটোরিক্শা চলাচল স্বাভাবিক থাকলেও রাস্তাঘাটে মানুষ চলাচল কম।
এছাড়াও বেলা বাড়ার সঙ্গে খুলতে শুরু করে মহানগরের দোকানপাট।
এদিকে, হরতালের সমর্থনে শনিবার সকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়েছে। মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে এ মিছিলবের করা হয়। এসময় নেতাকর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে তারা সটকে পড়েন।
আজকের সিলেট/কেআর
নিজস্ব প্রতিবেদক 








