রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে জিয়া মঞ্চের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৫:৫৯:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে জিয়া মঞ্চের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. ফখরুল ইসলাম সুমন ও সদস্যসচিব জামিল আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে শামীম আহমদ (উসমান) সিনিয়র সদস্য হিসেবে প্রচারের দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহীন আহমদ, আলিম উদ্দিন, নজরুল ইসলাম (সাদ্দাম), জামাল খান, এবাদুর রহমান, ইউসুব আলী, সাব্বির আহমদ, মিজানুর রহমান, হামিদ উল্লাহ, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, ফজল আহমদ, জিয়াউল হক, জিরাজুল ইসলাম সিরাজী, রাসেল আহমদ, ইসমাইল আলী, ফয়সল আহমদ, আহরীযুক আদিজেলা দিন, কাদির মিয়া, তুহিন আহমদ ও সালমান আহমদ।

এ ছাড়া সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কুদ্দুস, দুলাল আহমদ, সুলতান আহমদ, শাহাবুদ্দিন, সুফিয়ান, হেলাল আহমদ ও ইছা মিয়াসহ আরও অনেকে।

নবগঠিত এ কমিটির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর