সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৬:৪৪:৩৮ অপরাহ্ন

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


সিলেট বিভাগের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। নতুন কমিটির প্রথম সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকার নয়াপল্টনে পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সহ-সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহাদ উদ্দিন চৌধুরী। এতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত সহ-সভাপতিরা হলেন প্রকৌশলী মো. মুজিবুর রহমান আব্দুল মজিদ চৌধুরী, এ এস এম কামরুজ্জামান এবং অ্যাডভোকেট আব্দুল মোনেম চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কুতুব উদ্দিন সোহেল, আলাউদ্দিন আল আজাদ, মো. সিরাজুল ইসলাম বাচ্চু ও মোকাম্মেল হোসেন চৌধুরী (মেনন)। সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামও সভায় অংশ নেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রব, প্রচার সম্পাদক আনহার আহমদ সমশাদ, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট মো. নিজাম খাঁন, সমাজসেবা সম্পাদক মো. মোখলেছুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ জমির আলী, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবির, যুব ও ক্রীড়া সম্পাদক রাশেদ নিজাম চৌধুরী, কৃষি সম্পাদক মো. সারোয়ার খান (ফারুক) এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজী মুনিরা আহমেদ মনি।

কার্যনির্বাহী সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন মো. মোখলেছুর রহমান, আ.ফ.ম. সিরাজুল ইসলাম শামীম, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালীউর রহমান, মো. রিপন কবির লস্কর, আনোয়ারা আক্তার, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, কাজী মামুন হোসেন ও মো. নাঈমুর রহমান।

শারীরিক অসুস্থতার কারণে পরিষদের নবনির্বাচিত সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী সভায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে অনলাইনে যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন। এ সময় সিলেট বিভাগের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন।

ড. সৈয়দ রাগীব আলী নবনির্বাচিত কমিটির সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভায় নবনির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হন। পরে পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভা থেকে নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী এবং নির্বাচিত ও অনির্বাচিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পরিষদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন নেতারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর