ঢাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫১ PM

ঢাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১২:২৪:৪৭ AM

ঢাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক


ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে আটক করে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে গেদে ইমিগ্রেশন পুলিশ। পরে তার বিরুদ্ধে পাসপোর্টে জালিয়াতির অভিযোগে দর্শনা থানায় মামলা দায়ের হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি পাসপোর্টধারী মো. জুবায়ের হোসেনকে দর্শনা ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের পোস্ট গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের হোসেন ২০২৪ সালের ২৪ নভেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তবে ভারতে অবস্থানকালেই তিনি বাংলাদেশ ইমিগ্রেশনের ভুয়া সিল ও জাল কাগজপত্র তৈরি করে ফেরার চেষ্টা করেন। এতে ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি ধরে ফেলে এবং তাকে আটকের পর বাংলাদেশে ফেরত পাঠায়। এ ঘটনায় দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে দর্শনা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, দর্শনা থানায় জালিয়াতি মামলায় তাকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছে।

আজকের সিলেট/ডি/এন.ই

সিলেটজুড়ে


মহানগর