সুনামগঞ্জের শাল্লায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত, প্রথমআলো পত্রিকার সিলেটের ব্যুরো প্রধান ও লোক গবেষক সুমনকুমার দাশকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যােগে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
রোববার সকালে শাল্লা উপজেলা গণমিলনায়তনে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।
দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সভাপতি খালেদ রেজা খানের সভাপতি ও উক্ত সংগঠনের সমন্বয়ক মোঃ শাহজাহান সিরিজের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত লোক গবেষক সুমনকুমার দাশ।
অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস,ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো: আবদস ছাত্তার, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুমনকুমার দাশের পিতা।
এসময় বক্তারা বলেন, আমাদের সুমনকুমার দাশ বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার অর্জন করে আমাদের বৃহত্তর সিলেটকে গর্বিত করেছে। সুমনকুমার দাশ একজন প্রতিভাবান লেখক ও একজন আদর্শবান সাংবাদিক উল্লেখ করে বক্তারা বলেন হাওরে যেভাবে মুক্তা ও ঝিনুক তৈরি সেভাবে সুমনকুমার দাশ তৈরি হয়েছে। সুমনকুমার দাশ একজন গুণী মানুষ। একজন গর্বিত সন্তান।
শাল্লাবাসীর পক্ষে থেকে সুমনকুমার দাশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন সুমনকুমার দাশ আমাদের দেশের সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়, আবু রায়হান, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম চৌধুরী খেজুর, সিলেট জেলা মাইটিভির প্রতিনিধি সাংবাদিক মৃনাল কান্তি দাস, সিনিয়র সাংবাদিক পিসি দাশ পিযুজ, বকুল আহমেদ তালুকদার, একে কুদরত পাশা, জয়ন্ত সেন, সন্দীপন তালুকদার সুজনসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের/কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এদিকে অনুষ্ঠান শুরুর দিকে অনুষ্ঠানের সভাপতি মোঃ খালেদ রেজা খান আমন্ত্রিত অতিথি বৃন্দকে উত্তরণ পড়িয়ে দেন।
আজকের সিলেট/ডি/এসটি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








