নগরীর যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ AM

নগরীর যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৭:৪৬:২৬ PM

নগরীর যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না


ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইন সংস্কার ও গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

১১ কেভি বোরহান উদ্দিন ফিডার: বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা।

মুক্তিরচক ফিডার: মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা।

স্প্রিং টাওয়ার ফিডার: উপশহর ই-ব্লক, মেইন রোড, ব্লক-ডি, রোজভিউ পয়েন্ট ও পার্শ্ববর্তী এলাকা।

ধোপাদিঘীরপাড় ফিডার: রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও আশপাশ এলাকা।

প্রকৌশলী রাজ্জাক জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর