জিন্দাবাজারে মার্কেটের সামনে অবৈধ পার্কিং, জরিমানা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৯ AM

জিন্দাবাজারে মার্কেটের সামনে অবৈধ পার্কিং, জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০৫:১৫:২৬ PM

জিন্দাবাজারে মার্কেটের সামনে অবৈধ পার্কিং, জরিমানা


নগরীর জিন্দবাজার জল্লারপাড় রোডের রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরের দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তাকে সহযোগীতা করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মহানগর পুলিশ।

তাৎক্ষনিক জরিমানা আদায় করতে না পারায় তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এরপরই রাজা ম্যানশনের সামনে নো পার্কিং সাইন বোর্ড লাগানো হয়েছে।

এ ছাড়াও নগরীর জিন্দবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপনীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের এর ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজা ম্যানশনসহ নগরীর জিন্দাবাজার এলাকার প্রায় প্রতিটি মার্কেট ও বিপণীবিতানের সমানের রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। এর আগে একাধিকবার এ ব্যাপারে সতর্ক করা হলেও মার্কেট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। এ কারণে নগরবাসীকে অসহনীয় যানজটে পড়তে হচ্ছিল।

সিলেট মহানগরীর রাজপথ ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে ইতিপূর্বে হকারদের উচ্ছেদের পর লালদিঘীরপাড় হকার্স মার্কেটো তাদের অনেক কে পুনর্বাসন করা হয়েছে।

তবে হকারদের উচ্ছেদ করলেও ফুটপাত ও রাজপথ যথারীতি চলে যাচ্ছিল অবৈধভাবে গাড়ি পার্কিংয়ে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর