সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কি আদৌ কমেছে?
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৮ PM

সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কি আদৌ কমেছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১১:০৩:৪২ AM

সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কি আদৌ কমেছে?


সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া সর্বোচ্চ ৮১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু, ওইদিন রাত ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে দেখা যায়, শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে সিলেট-ঢাকা রুটের একটি টিকেটের মূল্য দেখাচ্ছে-১২ হাজার ১৯৯ টাকা। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, আসলেই কি এ রুটে বিমানের ভাড়া কমেছে?

সিলেটের জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে ‘সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুন:নির্ধারণ’ শিরোনামে পাঠানো বিজ্ঞপ্তিটি ছিল এরূপ। ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী-সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা; ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা। সর্বোচ্চ ভাড়া: ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা, ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।’

কিন্তু, এ নোটিশ পাঠানোর দিন রাতেই বিমানের ওয়েবসাইটে দেখা গেল, সম্পূর্ণ ভিন্ন চিত্র। ওয়েবসাইটে দেখা যায়, সিলেট থেকে শনিবার ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২০২)-এর একটি টিকেটের মূল্য দেখাচ্ছে-১২ হাজার ১৯৯ টাকা। এ অবস্থায় এ রুটে বিমান ভাড়া কমানোর বিষয়ে বিমানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য, রাতে এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর