সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন লালমাটিয়া রয়েল সিটি আবাসিক এলাকায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- সিলেট সিটির ৪১ নং ওয়ার্ডের পশ্চিমভাগ আবাসিক এলাকার মৃত নূর মিয়ার পুত্র সাকেল আহমদ (৩৩), পূর্ব শ্রীরামপুরের মৃত আশ্রাব আলীর পুত্র আক্তার হোসেন (৩৪), ৪২ নং ওয়ার্ডের সুলতানপুরের মৃত আব্দুল মজিদ ভলনের পুত্র রিহাদ আহমেদ (৩৭)।
গত সোমবার ভোররাত সোয়া ৩ টায় সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়ার এ ডাকাতি সংঘটিত হয়। ৬/৭ জনের একদল ডাকাত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে আটকে প্রায় ২০ লাখ টাকার মাল লুটে নেয়। এ সময় ডাকাতদল একটি সাদা নোহা গাড়ি ও একটি কার ব্যবহার করে।
এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় মামলা হয়। মামলার পরই অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত ৩ টা থেকে ভোর ৫টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ডাকাতদল ৩ সদস্যকে গ্রেফতার করে। তাদের দেখানো মতে ডাকাতি করা মালামালও উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ডাকাতদের গ্রেফতার ও মালামাল,উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








