মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩১ AM

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৫:৩৯:০০ PM

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ছবি: মো: সাইফুর রহমান ইমন


মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে মহানগর বিএনপির এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ৩টার দিকে মহানগরীর রেজিষ্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি আম্বরখানায় গিয়ে শেষ হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

পূর্ব ঘোষিত এই বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দিতে বেলা ২টা থেকে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই র‌্যালি শুরু হলে বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরে সমাবেশ থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের দিক-নির্দেশনায় মিছিল শুরু হয়।

এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেটের আকাশ-বাতাস। নেতাকর্মীরা ‘আসবেন তারেক আগামীর দেশ, ধানের শীষের বাংলাদেশ,’ ‘লাগা রে লাগা, ধান লাগা,’ ‘ভোট দিব কিসে, ধানের শীষে,’ ‘তোমার আমার মার্কা, ধানের শীষ মার্কা,’-সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর