সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

জিন্দাবাজারে মাজার থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৪:৫২:০১ অপরাহ্ন

জিন্দাবাজারে মাজার থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত


নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচপীরের মাজার থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল বারিক (৬৮)। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের অধিবাসী।

বুধবার কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, সিআইডির একটি টিম মরদেহটির পরিচয় শনাক্ত করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া এই পরিচয় পুরোপুরি নিশ্চিত করার জন্য আরও যাচাই-বাছাই চলছে। চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে স্ট্রোকজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি কী কারণে মাজার এলাকায় গিয়েছিলেন, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে জিন্দাবাজারের পাঁচপীরের মাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর