কুলাউড়ার ঘাগটিয়া মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চু রি
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ PM

কুলাউড়ার ঘাগটিয়া মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চু রি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৩:১৪:৫৪ AM

কুলাউড়ার ঘাগটিয়া মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চু রি


মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাগটিয়া বায়তুন নূর জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতের কোনো একসময় ঘাগটিয়া-কুলাউড়া প্রধান সড়কের পাশে অবস্থিত জয়চণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ মসজিদে চুরির এ ঘটনা ঘটে।

মসজিদ সূত্রে জানা গেছে, নিত্যদিনের মতো রবিবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান মুসল্লিরা। এ সময় মুসল্লিরা মসজিদের গেটের তালা ভাঙা দেখতে পান। পরে গেটের ভিতরে ঢোকে মসজিদ বাউন্ডারির দুটি দানবাক্সও ভাঙ্গা দেখতে পেয়ে দানবাক্স খুলে টাকা চুরির বিষয়টি অবগত হন তারা। শনিবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনাটি ঘটে বলে জানান মুসল্লিরা। বিষয়টি দেখার পর মসজিদ কমিটিকে অবগত করা হয়।

উল্লেখ্য, ইদানীং উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর