সিলেটের পথে তারেক রহমান
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৪ AM

সিলেটের পথে তারেক রহমান

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৮:০৪:৩৩ PM

সিলেটের পথে তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট যেতে গুলশানের বাসভবন থেকে বের হয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের পথে রওনা হয়েছেন। তারেক রহমানের সাথে রয়েছেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় যোগ দেয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর