বালাগঞ্জে মধ্যরাতে অর্থ লেনদেনের অভিযোগে জামায়াত নেতাসহ কয়েকজন আটক
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ AM

বালাগঞ্জে মধ্যরাতে অর্থ লেনদেনের অভিযোগে জামায়াত নেতাসহ কয়েকজন আটক

সংবাদদাতা

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০১:৫৫:১৯ AM

বালাগঞ্জে মধ্যরাতে অর্থ লেনদেনের অভিযোগে জামায়াত নেতাসহ কয়েকজন আটক


বালাগঞ্জ উপজেলায় মধ্যরাতে অর্থ লেনদেনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট রহমত আলীসহ কয়েকজন সহযোগীকে এলাকাবাসী আটক করেছে।

বুধবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াফাতন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এডভোকেট রহমত আলী, মহিবুর রহমান হাবিব, মকসুদসহ কয়েকজন সহযোগী গভীর রাতে এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষকে ডেকে রিকশা প্রতীকের লিফলেট বিতরণ এবং অর্থের মাধ্যমে ভোট প্রার্থনা করছিলেন বলে অভিযোগ ওঠে।

এলাকাবাসীর দাবি, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও তারা রাতের আঁধারে আইন বহির্ভূতভাবে প্রচারণা চালাচ্ছিলেন এবং টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এতে এলাকাবাসী বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তাদের আটক করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর