মধ্যনগরের ৩১কেন্দ্রে সিসি টিভি পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় উপকরণ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ PM

মধ্যনগরের ৩১কেন্দ্রে সিসি টিভি পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় উপকরণ

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৪:২২:৫৭ PM

মধ্যনগরের ৩১কেন্দ্রে সিসি টিভি পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় উপকরণ


রাত পোহালেই ভোট গ্রহন। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের ৩১টি ভোটকেন্দ্র সিসি টিভির আওতায় এবং সকল কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌছে যাচ্ছে প্রয়োজনীয় উপকরণ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মধ্যনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল রায় উপজেলার অস্থায়ী কার্যালয় থেকে উপকরণ বিতরন করেন।৩১টি কেন্দ্রের মধ্যে এপর্যন্ত ২৬টিতে প্রশাসনিক ফোর্স, প্রিজাইডিং,ব্যালট,বাক্স সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।বাকীগুলো বিকেলের ভিতরেই সম্পন্ন হবে।

মধ্যনগর উপজেরার সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল রায় গনমাধ্যমকে জানান এউপজেলায় সাতাত্তর হাজার দুইশত দশ জন ভোটার রয়েছেন।আগামীকাল সারাদিন নিরবিচ্ছিন্ন ভাবে ভোটদান কর্য্যক্রম চলবে।৩১টি কেন্দ্রের ১৫টিকে ঝুঁকিপুর্ণ এরমধ্যে ১৩টি উচ্চ ঝুঁকিপুর্ণ এবং বাকী ১৬টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর