বোরকা বিতর্ক নিয়ে আরিফুল হক চৌধুরী যা বললেন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ PM

বোরকা বিতর্ক নিয়ে আরিফুল হক চৌধুরী যা বললেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৫:৫২:১৬ PM

বোরকা বিতর্ক নিয়ে আরিফুল হক চৌধুরী যা বললেন


সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বোরকা নিয়ে একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন, কখনো বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেন নি। বিষয়টি রং ম্যাসেজ বলেও তিনি উল্লেখ করেছেন।

ধবার বিকাল সাড়ে ৪টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সিলেটের সাবেক মেয়র ও বর্তমানে জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি কখনো বলিনি যে আমার আসনের মহিলা ভোটারদের বোরকা খুলে ভোটকেন্দ্রে আসতে হবে। বরং বলেছি, যাতে তাদের মুখটা চেনা যায়, সেটাই নিশ্চিত করতে হবে। নির্বাচনী কর্মকর্তা যারা থাকবেন তারা যাতে মুখমন্ডলটা দেখেন সেটাই নিশ্চিত করার কথা বলেছি আমি। এটাকে অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরো বলেন, স্থানীয় একজন বিখ্যাত আলেমের কন্ঠ ব্যবহার করে একটি বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ভিডিও বক্তব্যে জানিয়েছেন, এটা তার বক্তব্য নয়। এমনটাই হচ্ছে। আমি জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মা বোনদের উদ্দেশ্যে জানাতে চাই যে, আমিও একজন মুসলিম। কোনো মুসলিমই পর্দার বিরোধীতা করেনা। আপনারা এসব উদ্দেশ্যমূলক বক্তব্যে বিভ্রান্ত হবেন না।

উল্লেখ্য, এর আগে সিলেটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে অভিযোগ করেছেন যে, আরিফুল হক চৌধুরী মহিলা ভোটারদের বোরকা পরে কেন্দ্রে যাওয়ার বিরোধীতা করেছেন। তার জবাব দিতেই সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আরিফ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর