সিলেট ৩ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী এম এ মালেক, শান্তিপূর্ণ ভোটের আশা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM

সিলেট ৩ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী এম এ মালেক, শান্তিপূর্ণ ভোটের আশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৮:০৬:০৪ AM

সিলেট ৩ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী এম এ মালেক, শান্তিপূর্ণ ভোটের আশা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সিলেট ৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেক। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, গত রাতে মহিষাসী এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে স্থানীয় জনগণ তা প্রতিরোধ করে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে। বিষয়টি তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এম এ মালেক বলেন, সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা রয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে দাবি করে তিনি আশা প্রকাশ করেন, সিলেট ৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষেই জনগণের রায় যাবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট বুথে তিনিই প্রথম ভোট দিয়েছেন বলে ধারণা করছেন। ভোটের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শতভাগ ভোট না হলেও অন্তত ৯৫ শতাংশ ভোট পড়বে বলে তিনি আশাবাদী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর