প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ বাস-মালিক সমিতির মহাসড়ক অবরোধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ PM

প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ বাস-মালিক সমিতির মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৬:৪০:০১ PM

প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ বাস-মালিক সমিতির মহাসড়ক অবরোধ


মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় দেওয়া অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হবিগঞ্জ বাস-মালিক সমিতি। 

শনিবার দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ বাস-মালিক সমিতির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

হবিগঞ্জ বাস-মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, গত রোববার মৌলভীবাজারের শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেন স্থানীয় কিছু বাসশ্রমিক। এ ঘটনায় গতকাল দুই জেলার বাস-মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক হলেও মঙ্গলবার সকালে আবারও মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেওয়া হয়।

এর প্রতিবাদে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয় বলে জানান তিনি। পরে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাস-মালিক সমিতির নেতারা অবরোধ প্রত্যাহার করেন।

এর আগেও এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস-মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেয়। এসব বিরোধকে কেন্দ্র করে একাধিকবার হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর