সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৪৩ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৫:৫৮:১৯ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

গতকাল মঙ্গলবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি সিলেট সদর উপজেলায়।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগে আরও ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৭ শিশু।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর