বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৮ PM

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৬:৫২:০৪ PM

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাইনচ্যুত হয়েছে। যা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে রেলকর্মীরা। এ জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে

মহানগর