মাওলানা আব্দুল জব্বারের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৬ PM

মাওলানা আব্দুল জব্বারের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ১১:০৫:২৯ AM

মাওলানা আব্দুল জব্বারের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ


সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি এবং ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসার মুহতামিম, প্রবীণ আলেম মাওলানা আব্দুল জব্বার সাহেবের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাওলানা আব্দুল জব্বার সাহেব ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি রাহবার। জৈন্তাপুর এলাকায় ইসলামি শিক্ষার প্রসার এবং আলেম সমাজের ঐক্যবদ্ধ পথচলায় তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন মুরুব্বি ও মুখলিছ আলেমকে হারালো।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দোয়া করেন যেন আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শোকাতুর পরিবার ও ভক্তদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর