জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ২টার দিকে উপজেলা সদরের খাসিয়া পল্লীর কালিবাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শংকর দাস।
ছাত্রনেতা পাপলু দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন রঞ্জন দে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অর্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর, সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উজ্জল রঞ্জন চন্দ।
সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক অনুপ দে, যুগ্ম আহবায়ক অর্পন কুমার ঘোষ, সনজিত কুমার সিংহ, সিবেন চন্দ্র দাস, সিলেট মহনগরের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ দাস বাবুল, সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য প্রেমানন্দ ঘোষ গবিন্দ, অপুল দাস মনন ও জনি কান্ত শর্মা।
সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দেব (ফটিক),খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত, রতন ঘোষ, পুলিন সরকার, মিন্টু দাস, সুমন মোহন ধর, বাদল মনি দও, ললিত রাম দাস।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ঐক্যের মাধ্যমে সকল ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা সম্ভব। তারা শারদীয় দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় আয়োজনের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে সকল কার্যক্রম সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আলোচনা সভা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকের সিলেট/জেকেএস
সংবাদ বিজ্ঞপ্তি 








