সিসিকের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সৌজন্যে সাক্ষাৎ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৮ PM

সিসিকের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সৌজন্যে সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৬:২২:৩৫ PM

সিসিকের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সৌজন্যে সাক্ষাৎ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সোমবার সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তারা শাবিপ্রবির শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন এবং সিসিকের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ভাইস চ্যান্সেলর মহোদয়কে নগর ভবনে স্বাগত জানিয়ে বলেন, শাবিপ্রবি সিলেটসহ সারা দেশের একটি অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি বিধি মোতাবেক অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর