গোয়াইনঘাটে শিক্ষার্থী রুমি রানী জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪১ PM

গোয়াইনঘাটে শিক্ষার্থী রুমি রানী জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৮:৪৫:৫০ PM

গোয়াইনঘাটে শিক্ষার্থী রুমি রানী জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন


গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী রুমি রানি ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে সিলেট বিভাগের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে জাতীয় পর্যায়ে তার চতুর্থ স্থান অর্জন।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রুমি রাণী প্রথমে ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়। এরপর উপজেলা ও জেলা পর্যায়েও প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে সিলেটের জন্য গৌরব বয়ে আনে।

শিক্ষার্থী রুমি রানী নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী,তার  মাতা কেশমতি ও পিতা রঞ্জনের মেয়ে। জানা যায়,  ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করে আসছে সে।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী রুমি রানী বলেন, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। সবাই আমার জন্য আর্শীবাদ করবেন।

কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজেয়া বেগম বলেন, “রুমি রাণী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। জাতীয় পর্যায়ে চতুর্থ হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি মহিউদ্দিন মহি বলেন, সে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চমৎকার অর্জনের স্বপ্ন পূরণ করতে পেরেছে।এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার পরিবার, বিদ্যালয়, শিক্ষকবৃন্দ এবং সমগ্র এলাকার জন্য গর্বের বিষয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে সে প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন সম্ভব।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর