দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৮ PM

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:১৭:৩১ AM

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কড়স গাছের মগডাল থেকে শরীফ আহমদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফ আহমেদ  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের আবুল কালামের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের কড়স গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।

তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী শরীফ আহমদের পরিবার। পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যার কারণ।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শরীফ নামের ওই যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর