জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৫
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০২ PM

জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০২:৪৮:০০ AM

জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৫


জৈন্তাপুরে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গোলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) ও পুশ পাত্রের মেয়ে সুদর্শ্রী পাত্র (৭মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (৩৫) ও সুভেন্দ পাত্রের মেয়ে ঋতু পাত্র। 

সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো আন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে আহত নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরবস্ত থেকে হরিপুরের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সাথে চিকনাগুল থেকে মোকামপুঞ্জি এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়া পথে একটি লেগুনার মুখোমুখি সং ঘ র্ষ হয়। এত ঘটনাস্থলে শিশুসহ তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হন।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় রাস্তায় দীর্ঘ যানজন লাগে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। পিকআপ-লেগুলার পুলিশের হেফাজতে রয়েছে। তবে পিকআপ চালক পলাতক।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স অফিচার ইনচার্জ জুয়েল চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর