সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, দুই পয়েন্টে বিপদসীমা অতিক্রম
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ PM

সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, দুই পয়েন্টে বিপদসীমা অতিক্রম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৪:১৫:৪৯ PM

সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, দুই পয়েন্টে বিপদসীমা অতিক্রম

ছবি : মো. সোহেল মিয়া


টানা বৃষ্টিপাতের প্রভাবে সিলেট জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি বাড়ছে। জেলার দুটি গেজ স্টেশনে পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত পাউবোর পরিমাপকৃত তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার সামান্য ওপর দিয়ে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে।

উবোর তথ্যমতে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ধরা হয়েছে ১২.৭৫ মিটার  বৃহস্পতিবার সকাল ৬টায় এই পয়েন্টে পানি সমতল ছিল ১২.৭৫ মিটার, যা দুপুর ৩টায় বেড়ে দাঁড়ায় ১২.৭৬ মিটারে। অর্থাৎ কানাইঘাট পয়েন্টে সুরমার পানি এখন বিপদসীমার সামান্য ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তবে সিলেট শহর পয়েন্টে সুরমার পানি এখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখানে বিপদসীমা ১০.৮০ মিটার হলেও দুপুর ৩টা পর্যন্ত পানি সমতল ছিল ১০.০৭ মিটার, অর্থাৎ বিপদসীমার প্রায় ০.৭৩ মিটার নিচে। এই এলাকায়  কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমা নির্ধারিত রয়েছে ৯.৪৫ মিটার। বৃহস্পতিবার সারাদিন এই পয়েন্টে পানি সমতল স্থির ছিল ৯.৮৩ মিটারে, যা বিপদসীমার প্রায় ০.৩৮ মিটার ওপরে।

কুশিয়ারা নদীর অন্যান্য পয়েন্টে অবশ্য এখনো পানি নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। অমলশিদ পয়েন্টে (বিপদসীমা ১৫.৮০ মিটার) দুপুর ৩টায় পানি সমতল ছিল ১৫.৪০ মিটার। শেওলা পয়েন্টে (বিপদসীমা ১৩.০৫ মিটার) পানি ছিল ১২.৮০ মিটার, এই এলাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬ মিলিমিটার। শেরপুর পয়েন্টে (বিপদসীমা ৮.৫৫ মিটার) পানি সমতল ছিল ৮.১৩ মিটার।

জেলার অন্যান্য নদ-নদীর পানি এখনো নিরাপদ সীমার মধ্যে রয়েছে। সারি-গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে (বিপদসীমা ১২.৩৫ মিটার) পানি ছিল ১০.২৩ মিটার এবং গোয়াইনঘাট পয়েন্টে (বিপদসীমা ১০.৮২ মিটার) পানি ছিল ৯.৫৪ মিটার। পিয়াইন নদীর জাফলং পয়েন্টে (বিপদসীমা ১৩.০০ মিটার) পানি সমতল ছিল ৯.৭৮ মিটার।

এছাড়া লোভা নদীর লোভাছড়া পয়েন্টে পানি সমতল ছিল ১৩.১৮ মিটার এবং ধলা নদীর ইসলামপুর পয়েন্টে ছিল ৯.৫১ মিটার। পাউবোর তথ্য অনুযায়ী এই দুটি পয়েন্টের জন্য নির্দিষ্ট বিপদসীমা নির্ধারিত নেই।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর