সিলেটে বিআটিএর সচেতনতামূলক সেমিনার
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ PM

সিলেটে বিআটিএর সচেতনতামূলক সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৩:৩০:০০ PM

সিলেটে বিআটিএর সচেতনতামূলক সেমিনার


সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সিলেটে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার শাহজালাল উপশহর হাই স্কুলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার, চার চাকার যানবাহনে সিটবেল্ট পরিধান এবং নিরাপদ সড়ক গঠনে নাগরিকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক মাহমুদ হাসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মাহমুদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলে এবং পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করে, তাহলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহজ হবে।

তারা আরও বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর