বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেট জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার সকালে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপিএইচসিডিএ, সিলেট জেলা শাখার পক্ষ থেকে সভাপতি ডা. নুরুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. আহমদ নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ মো. তাহমীম সোবহান বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে সিলেটের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। জেলা প্রশাসক মহোদয় সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








