জৈন্তাপুরে আবারো সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনাগোল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ) কলেজের গেইটের সামনে এদূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত হওয়া মানসিক ভারসাম্যহীন। কিছুদিন যাবৎ কলেজগেট সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে অবস্থান করে আসছিলো। তার কোন পরিচয় পাওয়া যায় নি। সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ডিআই পিকআপ তাকে ধাক্কা মেরে চলে যায়। এ সময় নিহত ব্যাক্তি ৮/১০ ফুট দূরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ গাড়ীটি নিহত ব্যাক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় তা আটক করা সম্ভব হয় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি দূর্ঘটনাটাস্থলে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কে পিকআপ ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। জৈন্তাপুর উপজেলায় সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সামনে তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








