সম্পত্তি বিরোধে মতিন হত্যা: মামলার আসামি মোস্তফা গ্রেপ্তার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ PM

সম্পত্তি বিরোধে মতিন হত্যা: মামলার আসামি মোস্তফা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৯:২৯:২৭ PM

সম্পত্তি বিরোধে মতিন হত্যা: মামলার আসামি মোস্তফা গ্রেপ্তার


মৌলভীবাজারের শমসেরগঞ্জ দৌলতপুর এলাকার কিশোর মতিন মিয়া হত্যা মামলার আসামি মো. মোস্তফা মিয়া (৪৪) কে গ্রেপ্তার করা হয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানার হুমায়ুন চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা মিয়া সিলেটের বালাগঞ্জ থানার ইছাপুর এলাকার লাল মিয়ার ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে বিষয়্ট জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তারা জানায়, বৃহস্পতিবার (6 আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার হুমায়ুন চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মতিন মিয়ার সাথে পৈতৃক সম্পতি নিয়ে তার বোনসহ অন্যান্যদের বিরোধ চলছিল। এ ব্যাপারে আদালতে দায়েরকৃত একটি মামলায় স্বাক্ষি দিয়ে গত ২৮ জুন তিনি আর বাড়ি ফিরেন নি। সেদিন রাত পৌণে ১১টার দিকে তার স্ত্রী প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা গেছে। তার স্ত্রী সেখানে গিয়ে লাশটি স্থাপন সনাক্ত করেন। তার ধারনা, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে তিনি বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মোস্তফাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর