টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৯:৪১:০৭ PM

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আহমদ খান (৭২) । তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আহমেদ আলী খানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জনের একটি পর্যটক দল হাউজবোটে করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করে গোসল করতে পানিতে নামেন পর্যটকরা। সে দলে আলী আহমদ খানও ছিলেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর