ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ: নিহত ১
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ PM

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ: নিহত ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০২:২৯:৫১ PM

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ: নিহত ১


হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশহুদ আহাম্মদ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যবসায়ী পিকআপযোগে স্থানীয় দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পিকআপটি বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রং সাইডে গিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করা হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর