সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০২:৩৮:৫৬ AM

সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া অফিস


সিলেটে মৌসুমি বায়ু প্রবেশের আগে কালবৈশাখী শুরু হয়। সাধারণত মার্চের শেষ থেকে শুরু করে মে মাস পর্যন্ত চলে এই বজ্রঝড়। সম্প্রতি জলবাযুর প্রভাবে আগভাগে আসছে কালবৈশাখী। বিশেষ করে কালবৈশাখীর সময় বেশি বজ্রপাত ঘটে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর