ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ PM

ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১২:৪১:০৭ PM

ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে রোগীর মৃত্যু


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম বলেন, আলমগীর নামের ওই রোগী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৫তলার ৩৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর