জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ PM

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৩:৫৮:০২ PM

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময় দিতে হবে।

শনিবার দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খনন হলে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। সেক্ষেত্রে দুই বছর সময় দরকার।

তিনি আরও বলেন, বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি বছরের এই সময়ে চাহিদা অন্যান্য মৌসুমের তুলনায় বেশি থাকে। সেজন্য সংকট দৃশ্যমান হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা সরকারের আছে। তাই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার।

এদিকে, কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য আগামী দিনের টার্গেট কৃষিকাজ থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনা। কৃষির এই অপার সম্ভাবনাকে কাজে লাগাবে সরকার।

কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিবভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর