জামানত হারালেন শমসের মবিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১২ AM

জামানত হারালেন শমসের মবিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৪:০৭:২৪ AM

জামানত হারালেন শমসের মবিন


সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটে সূচনীয় পরাজয় করে জামানত হারিয়েছেন নির্বাচনের শুরু থেকেই আলোচনায় থাকা  তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ওই আসনে  ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। আর শমসের মবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১৬ হাজার ৭০২টি।

নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ১৪ হাজার ৫৮৭ ভোট।

তাই শেষ পর্যন্ত ভোট লড়াইয়ে হেরে জামানত হারিয়েছেন বহুল আলোচিত এই হেভিওয়েট প্রার্থী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর