ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব বাঁচতে চায়
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

সাহায্যের জন্য আবেদন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব বাঁচতে চায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০২:০৪:৩১ AM

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব বাঁচতে চায়


সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র সৈয়দপুর হাড়ীকোণা মৃত আখলুছ মিয়া ও সপ্না বেগমের ছেলে আকিব মিয়া (১২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন থেকে অসুস্থ রয়েছে।

অসহায় ও এতিম পরিবারের সন্তান আকিবকে তার আত্মীয়-স্বজনের আর্থিক সহযোগিতায় সিলেট এবং ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে। অসুস্থ আকিব গত কয়েকদিন পূর্বে তার আত্মীয়স্বজনকে নিয়ে সৈয়দপুর আলীয়া মাদরাসায় এসে সকল শিক্ষকদের সামনে কেঁদে কেঁদে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আবদার করে। এতিম শিশু আকিবের কথা শুনে উপস্থিত সকলের চোখে পানি চলে আসে। মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র ও বিভিন্ন ব্যস্ততায় মাদরাসার ছাত্র আকিব'র চিকিৎসার জন্য কোন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি।

জানা যায়, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা রহমানকে একটি প্রাইভেট হাসপাতালে আকিবকে দেখানো হয়েছে। ডাক্তার তাকে ঢাকার কোন একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে এবং কমপক্ষে দুই-তিন মাস বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে পর্যবেক্ষনে রাখতে পরামর্শ প্রদান করেন। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে প্রতীয়মান হয় যে, আকিবের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

তাই দেশ-বিদেশের সকল মানবিক ও দানবীরদের প্রতি আকুল আবেদন, আসুন; আমরা সকলে মিলে আকিবকে বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসি।

হাসপাতালের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়বহন করতে পারছেন না। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য তার মা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংস্থার কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নাম্বার :  সপ্না বেগম (মা) ০১৭৩৭-৪৭৩৪১২, মিজান মিয়া (চাচা) ০১৭২২-৩৮০৯৪১।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর