নাজিরবাজার ও রশিদপুরে মায়ের দোয়া ট্রাষ্ট ইউকের ইফতার বিতরণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

নাজিরবাজার ও রশিদপুরে মায়ের দোয়া ট্রাষ্ট ইউকের ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১০:১৮:০৭ AM

নাজিরবাজার ও রশিদপুরে মায়ের দোয়া ট্রাষ্ট ইউকের ইফতার বিতরণ


মাহে রমযান উপলক্ষ্যে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নাজির বাজার ও রশিদ পুরে পথচারী রোজাদারদের মধ্যে মায়ের দোয়া ট্রাষ্ট ইউকের ইফতার বিতরন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার রশিদ পুর পয়েন্ট ও নাজির বাজারের পথচারী ও শ্রমিকদের রোজাদারদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। 

মায়ের দোয়া ট্রাস্ট ইউকের পৃষ্টপোষক হাজী মোঃ জুবাযের আহমদ ও তার পরিবারের সার্বিক সহযোগীতায় নাজির বাজারে ইফতার বিতরনকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এডভোকেট মুহিদ হোসেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটাঃ এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি দিলওয়ার হোসেন মামুন, সমাজসেবী জুয়েল আহমদ, সুমন আহমদ, জুমেল আহমদ প্রমুখ। 

রশিদ পুরে ইফতার বিতরনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটাঃ এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সাংবাদিক দিলওয়ার হোসেন মামুন, সিএনজি শ্রমিক ইউনিয়ন রশিদপুর শাখার সাবেক সভাপতি ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক দরছ মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইফতার বিতরন শেষে মায়ের দোয়া ট্রাস্ট ইউকের পৃষ্টপোষক হাজী মোঃ জুবাযের আহমদ ও তার পরিবারের সার্বিক সহযোগীতায় এব্দালপুরস্হ নিজ বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেনমাওলানা আলী হোসেন। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য,পবিত্র রমজানের শুরুতে  মায়ের দোয়া ট্রাস্ট ইউকে লালাবাজার ইউনিয়ন সহ ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাষ্টের পক্ষ থেকে ফুড প্যাক বিতরন করা হয়েছে।

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর